Description
কুরআনের ছোট সূরাগুলোর তাদাব্বুর সিরিজ
.
নোমান আলি খানের তাদাব্বুর ভালো লাগেনি এমন মানুষ কমই আছে। বিশেষ করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দ্বীনের পথে ফিরেছেন, তাদের জন্য তার সহজ, গল্পভিত্তিক ব্যাখ্যাগুলো অনেক বেশি জীবন্ত ও ভাবনা জাগানিয়া। এমনই জীবন্ত ও ভাবনা জাগানিয়া সিরিজ হচ্ছে ‘দশটি সূরা (দশটি আলোময় পুষ্প একসাথে)’।
.
আমরা অনেকেই প্রতিদিন সালাতে কুরআনের শেষ দশটি সূরা তিলাওয়াত করি। কিন্তু কয়জন জানি, এই ছোট ছোট সূরাগুলোর ভেতর লুকিয়ে আছে গভীর অর্থ, মূল্যবান শিক্ষা আর জীবনের দিশা? এই বইটিতে সূরা ফীল থেকে শুরু করে শেষ দশটি সূরার পটভূমি, আয়াতভিত্তিক সহজ বিশ্লেষণ, এবং জীবনের সঙ্গে সম্পর্কিত শিক্ষা তুলে ধরা হয়েছে সংক্ষিপ্ত ও সহজ ভাষায়। এগুলো আপনাকে ভাবাবে, আপনি কী পড়ছেন, কেন পড়ছেন, আর কুরআন আপনাকে কী বলতে চায়।

Reviews
There are no reviews yet.