আল আক্বীদাতুল ওয়াসেত্বিয়্যাহ

150.00৳ 

পৃষ্ঠা : ৯৫, কভার : পেপার ব্যাক, ভাষা : বাংলা

Description

যুগ যুগ ধরে তাওহীদের আসমা ওয়াস সিফাত বিষয়ে বিতর্কের সমাধান যে বই থেকে গ্রহণ করবেন, তা হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ রচিত “আল আক্বীদাতুল ওয়াসেত্বিয়্যাহ্”
▪️কিয়ামত পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ও সাহায্যপ্রাপ্ত দল [আহলুস্ সুন্নাহ ওয়াল জামা’আহ]-এর আকীদাহ হলো:
আল্লাহ্, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, মৃত্যুর পর পুনরুত্থান এবং ভালো ও মন্দ তাক্বদীরের ওপর ঈমান আনা।
▪️আল্লাহ্র ওপর ঈমান আনার মধ্যে রয়েছে:
আল্লাহ্ তা’আলা নিজেকে তাঁর কিতাবে যা দ্বারা গুণান্বিত করেছেন এবং যা দ্বারা তাঁর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁকে গুণান্বিত করেছেন- কোনো রকম বিকৃতি (তাহরীফ) বা অকার্যকরকরণ (তা’তীল), কিংবা ধরন বর্ণনা (তাকয়ীফ) বা সাদৃশ্য স্থির করা (তামছীল) ছাড়াই সেগুলোর ওপর ঈমান আনা।
▪️মূলত বইটি তে তাওহীদ এর মধ্য থেকে শুধু তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাকদীর, ঈমানের বিভিন্ন মাসআলা, আখিরাত সম্পর্কিত গায়েবী বিষয়সমূহ, খিলাফত ও সাহাবীদের ফজিলত এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর পর্যালোচনা করা হয়েছে। বইটি সম্পর্কে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন: ” এ ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে, এটি একটি উত্তম সালাফী আকীদাহ” [আল উক্বূদুদ দুররিয়্যাহ ২১২]

Reviews

There are no reviews yet.

Be the first to review “আল আক্বীদাতুল ওয়াসেত্বিয়্যাহ”

Your email address will not be published. Required fields are marked *