Description
পৃষ্ঠা : 432, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2023
ভাষা : বাংলা
বড়দিন (Christmas) যে ঈসা-এর ধর্মের মধ্যে এক নব সংযোজন এবং রোমান মূর্তিপূজকদের থেকে ধার করা একটি উৎসব তা অনেক খ্রিস্টান সম্প্রদায়ও স্বীকার করে [যেমন: Jehovah’s Witness]। খ্রিস্টধর্মে ত্রিত্ববাদ, আদিপাপ, যিশু [ঈসা] কর্তৃক সকল মানুষের পাপের ভার বহন-এগুলোও যে ঈসা-এর ধর্মে অনেক পরে ঢুকেছে সে বিষয়েও অনেক আলোচনা হয়। কিন্তু আমরা কি জানি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে নবী-রাসূলদের সম্পর্কে কী কথা লেখা আছে? এ কথা অনেকেই জানে না যে, বাইবেল অনুযায়ী মাসীহ ঈসা হচ্ছেন একটি incest এর দূরবর্তী ফসল, তিনি নাকি জারজের বংশধর! (নাউযুবিল্লাহ)। নিকটাত্মীয়ের মধ্যে (যেমন: পিতা-কন্যা, ভাই-বোন) যৌন কাজকে ইংরেজিতে incest বলে, যাকে বাংলায় অযাচার কিংবা অগম্য-গমনও বলা হয়। আল্লাহ তা’আলা তাঁর পবিত্র নবীদের ব্যাপারে সকল প্রকার মিথ্যাচারের নিপাত করুন।

Reviews
There are no reviews yet.